শুভাবরি ওয়েব ডেস্ক, ১৭ মার্চ, কলকাতা:
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী পবিত্র কর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হিসেবে তাঁকে দাঁড় করানো হতে পারে বলে রাজনৈতিক মহল থেকে ধারণা করা হচ্ছে।

উল্লেখ করা যেতে পারে, এর আগে ২০২০ সালের নভেম্বর মাসে পবিত্র কর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।