কলকাতা ; ১৭ মার্চ : আবার একবার সম্মুখ সমরে হতে চলেছেন দুজন। এককালে একই রাজনৈতিক দলের হয়ে একসঙ্গে লড়াই করেছিলেন। আজ তারা প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ কথা হচ্ছে বর্তমান বিজেপির বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
শেষ বিধানসভায় যখন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মুখোমুখি দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট গণনার দিন একদম শেষে বাজি মাত করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী জিতলেও তার দল সেবার ক্ষমতায় আসতে পারেনি। গত রবিবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ পেয়েছে। রাজ্যের বিরোধীদল বিজেপির পক্ষ থেকে প্রার্থী দের প্রথম লিস্ট ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এবং সেই লিস্ট অনুসারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন তার গড় নন্দীগ্রাম থেকে লড়ছেন ঠিক তেমন ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কেন্দ্র ভবানীপুর থেকেও লড়ছেন। মঙ্গলবার প্রকাশিত হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা এবং ভবানীপুর যে কেন্দ্রের দিকে এবার সবার নজর থাকবে সেই কেন্দ্রে প্রার্থী চিরাচরিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অতএব ভবানীপুর কেন্দ্রে লড়তে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা। বিশ্লেষকদের মতে ভবানীপুর কেন্দ্র মুখ্যমন্ত্রীর চেনা হলেও শুভেন্দু অধিকারীর কিন্তু এই কেন্দ্রে ফোটাতে বেশ খানিকটা বেগ পেতে হবে।
তবে শেষ হাসি কে হাসবে তা বলে দেবে ফলাফলের দিন।
