শুভাবরি ওয়েব ডেস্ক, ১৫ এপ্রিল, কলকাতা:
আজ ‘অ্যাকাডেমী অব ফাইন আর্টস’-এ পরিচালক এম সেলিম-এর প্রথম চলচ্চিত্র ‘দুগ্গা’-র পোস্টার ও টিজার প্রকাশিত হল।

সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাহিনীচিত্রের পরিচালক এম সেলিম জানিয়েছেন, “গ্রামের এক মেয়ের বিবাহ, বিবাহোত্তর জীবনে হাতবদল হয়ে নিষিদ্ধপল্লিতে পৌঁছানো ও পরবর্তী সময়ে সেই মেয়ের পলায়ন এবং প্রতিষ্ঠা লাভের কাহিনী নিয়েই নির্মিত হবে পৌনে দুঘণ্টার কাহিনীচিত্র ‘দুগ্গা’।”

‘পৃথ্বী ফিল্মস’ নিবেদিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন সুরজিৎ। অভিনয় করেছেন নবাগতা অনিন্দিতা জানা, এহসান খান, মনোজিৎ বড়াল, ঈশিতা দাস, অনসূয়া সামন্ত, গোলাম মহম্মদ প্রমুখ।

‘দুগ্গা’ চলচ্চিত্রে থাকছে তিনটে গান, গীতিকার সৌরভ দে, সুর প্রীতম দেব।