ওয়েব ডেস্ক; ১৫ এপ্রিল ; কলকাতা : ৭৫ বছরের ইতিহাসে লোকসভা নির্বাচনে এরকম ঘটনা ঘটবে তা নিয়ে যেরকম চিন্তিত নির্বাচন কমিশন , ঠিক একই রকম ভাবে কপালে ভাঁজ পরেছে সাধারণ ভোটারদের।
নির্বাচনকে সুষ্ঠ এবং স্বাভাবিক করার জন্য কমিশন রীতি মতন সজাগ। আর এই সজাগ থাকার জন্যই ভাঙলো রেকর্ড মনে করছেন অনেকেই । ২০১৯ লোকসভা নির্বাচনে বাজেয়াপ্ত জিনিসের আর্থিক মূল্যের নিরিখে সেই রেকর্ডকে ভেঙে দিয়ে রেকর্ড মূল্যের জিনিস বাজেয়াপ্ত করলো কমিশন।
২০১৯ লোকসভা নির্বাচনের সময় সারা দেশে সব মিলিয়ে যেসব বেআইনি জিনিস বাজেয়াপ্ত হয়েছিল ৩৪৭৫ কোটি টাকার বেশি আর্থিক মূল্যের জিনিস , ঠিক সেখানেই সারা দেশে ১ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সারা দেশে ৪৬৫৮ কোটি টাকার বেশি আর্থিক মূল্যের জিনিস বাজেয়াপ্ত হয়েছে। যেখানে এখনো পর্যন্ত ভোট দান পর্ব শুরু হয়নি।
উল্লেখ্য , এই প্রথম নির্বাচনের কাজে কমিশন এনফোর্সমেন্ট এজেন্সিকে বহাল করেছে।
জাতীয় নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুসারে, দেশ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ড্রাগ বাজেয়াপ্ত হয়েছিল ১২৭৯ কোটি টাকার মত, আর এবার ১ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত কমিশনের হাতে বাজেয়াপ্ত ২০৬৮ কোটি টাকার বেশি মূল্যের ড্রাগ। পরিসংখ্যান বলছে ১ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দিনে গড়ে ১০০ কোটি টাকার বেশি আর্থিক মূল্যের জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য রাজ্যের দিকে যদি দেখতে হয় তাহলে এখনো পর্যন্ত যে সমস্ত বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে তাতে ২২৩ কোটি টাকার বেশি আর্থিক মূল্য এসে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত এর মধ্যে রাজ্যে নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে ১৩ কোটি টাকার বেশি। ২৬ কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছে ড্রাগ।
