ওয়েব ডেস্ক; ২৯ মার্চ : স্বাস্থ্য হ’ল পুরোপুরি রাজ্যের আওতাভুক্ত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
জাতীয় মেডিক্যাল কমিশনের তথ্যানুযায়ী, দেশে বর্তমানে ১৩,৮৮,১৮৫ জন নথিভুক্ত অ্যালোপ্যাথিক চিকিৎসক এবং ৭,৫১,৭৬৮ জন আয়ুষ চিকিৎসক নথিভুক্ত রয়েছেন। দুটি ক্ষেত্র মিলিয়ে চিকিৎসক ও জনসংখ্যার আনুপাতিক হার ১ :৮১১।
দেশে চিকিৎসকের সংখ্যা বাড়াতে জেলা/রেফারেল হাসপাতালগুলিকে নতুন মেডিক্যাল কলেজে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি, মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস এবং স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব।
