কলকাতা; ১৪ জুন : পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী “দ্যা হিল” স্বেচ্ছাসেবী সংগঠন ১৪ জুন বিজয়গড় জাগরণী ক্লাবে নিঃশুল্ক স্বাস্থ্য শিবিরের আয়োজন করলো। এদিন সংগঠনের আয়োজনে দন্ত চিকিৎসা এবং সাধারণ রোগের পরীক্ষার পাশাপাশি সুগার পরীক্ষার ও ব্যবস্থা ছিল।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তারা এই ধরনের ক্যাম্প সারা বছর ধরে সংগঠিত করবেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহর কলকাতার খ্যাতনামা অস্থি চিকিৎসক, দন্ত চিকিৎসক, সাধারণ রোগের চিকিৎসক, গ্যাসট্রো এন্ট্রোলজিস্ট, চক্ষু চিকিৎসকেরা তাদের সাথে যুক্ত হয়ে একটি স্বাস্থ্যকর সমাজ তৈরি করার পথে সংকল্প নিয়েছেন।
এদিন মোট ২২ জন রোগী দন্ত চিকিৎসা এবং ২৫ জন রোগী অন্যান্য রোগের চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিয়েছেন।
সংগঠনের সদস্যদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিখ্যাত গ্যাস্ট্রো চিকিৎসক ডাঃ জে সি দাস , স্পোর্টস মেডিসিন ডাঃ প্রীতম রায় এবং আইনজীবী অভিনব ব্যানার্জি।
দন্ত চিকিৎসায় এদিন ছিলেন ডা কৌশিক দাস এবং সাধারণ রোগের চিকিৎসা করেছেন ডাক্তার তাপস কুমার ভৌমিক।
