কলকাতা; ১৩ জুন : ​পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসেস (WBCS) প্রিলিমিনারি পরীক্ষা ২০২৪-এ বসা পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী রবিবার, ১৪ জুন, ব্লু লাইন (Blue Line) এবং গ্রিন লাইনে (Green Line) সকাল ৮টা থেকে মেট্রো পরিষেবা শুরু হবে।
​ব্লু লাইন (Blue Line)
​আগামী ১৪ জুন ব্লু লাইনে ১৫২টি পরিষেবার পরিবর্তে মোট ১৫৬টি মেট্রো চালানো হবে।
​গ্রিন লাইন (Green Line)
​আগামী ১৪ জুন গ্রিন লাইনে ১০৮টি পরিষেবার পরিবর্তে মোট ১১২টি মেট্রো চালানো হবে।
​উভয় লাইনেই (ব্লু এবং গ্রিন) শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনো পরিবর্তন করা হচ্ছে না।
​অন্যান্য লাইন
​ইয়েলো লাইনে (Yellow Line): স্বাভাবিক রবিবারের মতোই পরিষেবা বজায় থাকবে।
​পার্পল লাইন (Purple Line) এবং অরেঞ্জ লাইনে (Orange Line): ওই দিন কোনো মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।