ওয়েব ডেস্ক; ৫ মে : তনিশ্ক্ (টাটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত) অক্ষয় তৃতীয়ার শুভ দিনে কলকাতার ক্যামাক স্ট্রিটে তাদের বিখ্যাত স্টোরটি নতুন রূপে পুনরায় চালু করে তার রিটেল উপস্থিতি আরও জোরদার করলো। বিকেল ৪টায় স্টোরটির উদ্বোধন করেন অরুণ নারায়ণ, ভাইস প্রেসিডেন্ট – ক্যাটেগরি, রিটেল ও মার্কেটিং, তনিশ্ক্, টাইটান কোম্পানি লিমিটেড এবং আলোক রঞ্জন, সার্কেল বিজনেস হেড, তনিশ্ক্। উদ্বোধনের আনন্দ উদযাপন করতে, ব্র্যান্ড এক দারুণ অফার দিচ্ছে – প্রতি কেনাকাটায় এক টুকরো সোনার কয়েন একদম ফ্রি! এই আকর্ষণীয় অফারটি পাওয়া যাবে ২৯ এপ্রিল, ২০২৫ পর্যন্ত। নতুন রূপে সাজানো এই স্টোরের ঠিকানা – তনিশ্ক্ ক্যামাক স্ট্রিট, ৪এ, ক্যামাক স্ট্রিট, কঙ্কারিয়া এস্টেটস, পার্ক স্ট্রিট এলাকা, কলকাতা – ৭০০০১৭।

প্রায় ১০,০০০ স্কোয়ার ফিট ব্যাপী এই নতুন রূপে সাজানো তনিশ্ক্ স্টোরে মিলবে তনিশ্ক্-র আইকনিক গহনার অসাধারণ সংগ্রহ – চমকপ্রদ সোনার গয়না, ঝকঝকে হিরে, ঐতিহ্যবাহী কুন্দন ও পোলকির বিশাল ভান্ডার। স্টোরে রয়েছে রাজদরবারের জাঁকজমক, রাজপ্রাসাদের আভিজাত্য এবং ভারতীয় ঐতিহ্যের গর্বিত ইতিহাস দ্বারা অনুপ্রাণিত উৎসবের জন্য বিশেষভাবে তৈরি কালেকশন ‘নব-রানী’। এর পাশাপাশি থাকছে বাংলার নারীদের দীপ্তিময় ও অটুট মনোবলের প্রতীক, বিশেষ কালেকশন- ‘আলো’। তনিশ্ক্ ক্যামাক স্ট্রিট স্টোরে আরও পাওয়া যাবে আধুনিক, স্টাইলিশ ও হালকা ওজনের গয়নার কালেকশন ‘স্ট্রিং ইট’, যা প্রতিদিনের পরার জন্য একেবারে উপযুক্ত। তাছাড়াও, পুরুষদের জন্য তনিশ্ক্-র এক্সক্লুসিভ জুয়েলারি লাইন ‘অভীর’-এর চমৎকার সব ডিজাইনও থাকছে এই স্টোরে। এছাড়া থাকছে বিয়ের গয়নার জন্য তনিশ্ক্-র বিশেষ সাব-ব্র্যান্ড ‘রিভাহ্’-এর অসাধারণ কালেকশন, যা দেশের বিভিন্ন প্রান্তের নারীদের রুচি ও পছন্দের কথা মাথায় রেখে নিখুঁতভাবে তৈরি। বিয়ের গয়নার জন্য এটি হয়ে উঠেছে একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য।