ওয়েব ডেস্ক; ৪ মে : যাত্রীদের সুবিধার্থে, কলকাতা মেট্রো রেলওয়ে ৫ মে (সোমবার) থেকে জোকা এবং মাঝেরহাটের মধ্যে পার্পল লাইনে আরও পরিষেবা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকে এই লাইনে মোট ৪০টি পরিষেবা ২২ মিনিটের ব্যবধানে পরিচালিত হবে। বর্তমানে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পার্পল লাইনে প্রতিদিন ৫০ মিনিটের ব্যবধানে ১৮টি পরিষেবা পরিচালিত হচ্ছে।

যথারীতি শনিবার এবং রবিবার কোনও পরিষেবা থাকবে না।

প্রথম পরিষেবা

মাজেরহাট থেকে: সকাল ৮:২৭
জোকা থেকে: সকাল ৮:৩০ (কোনও পরিবর্তন নেই)

শেষ পরিষেবা
মাজেরহাট থেকে: দুপুর ৩:২৮ ।
জোকা থেকে: দুপুর ৩:২৮ ।