ওয়েব ডেস্ক; দেবাঞ্জন দাস ; ৫ এপ্রিল : দ্বিতীয় দফার নির্বাচনের নমিনেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে গত ৪ এপ্রিল।
উল্লেখ্য কমিশনের একটি জনপ্রিয় অ্যাপ সিভিজিল – এ এখনো পর্যন্ত সব মিলিয়ে ৩৯০৬ টি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে ৩২৯৯ টি অভিযোগের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং ৫৫০ টি অভিযোগ কে ড্রপ করা হয়েছে, ৫৭ টি অভিযোগ আপাতত পেন্ডিং রয়েছে (শেষ খবর পাওয়া পর্যন্ত) ।
নির্বাচন ঘোষণা হবার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে ২৪১ টি আগ্নেয়াস্ত, ২৭৬ টি কার্টিজ , এক্সপ্লোসিভ পাওয়া গেছে ২৮.৩৬ কেজি এবং বোম ৭১৫ টি বাজেয়াপ্ত করেছে পুলিশ । এই বিপুল পরিমাণে উদ্ধার হওয়া জিনিসপত্র কিছুটা হলেও কমিশনের কপালে আইন-শৃঙ্খলা নিয়ে ভাঁজ ফেলেছে।
এখনো পর্যন্ত সব মিলিয়ে কমিশনের হাতে মোট ১৮৮ কোটি টাকারও বেশি টাকা মূল্যের বেআইনি জিনিস ধরা পড়েছে।
