ওয়েব ডেস্ক; দেবাঞ্জন দাস ; কলকাতা ৫ এপ্রিল : আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ হতে চলেছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। এই তিনটি কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা ৫৮১৪টি। এরমধ্যে মহিলা পরিচালিত বুথের সংখ্যা ৪২৮ টি। যার মধ্যে কোচবিহারে রয়েছে ৬০ টি, আলিপুরদুয়ারে রয়েছে ২৩০ টি এবং জলপাইগুড়িতে রয়েছে ১৩৮টি বুথ।
রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারী দপ্তরের থেকে খবর আছে এক শতাংশ বুথে হবে ওয়েব কাস্টিং।
কিন্তু রাজ্যের এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে ইন্টারনেট পরিষেবার সমস্যা রয়েছে। এক্ষেত্রে কমিশন সূত্রে খবর যেখানে এই ধরনের সমস্যা রয়েছে সেইখানে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে। এবং তার সাথে সমস্ত কিছু রেকর্ডিং করা হবে।
বর্তমানে রাজ্যের সবমিলিয়ে ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এই বাহিনীকে কিভাবে কমিশন কাজে লাগাবে সেটাই এখন দেখার।
