কলকাতা: দ্বিশতবার্ষিকী উদযাপনের প্রাক্কালে সেন্ট পলস স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ৪ সেপ্টেম্বর রক্ত দান শিবির, লাইব্রেরি উদ্বোধন,বৃক্ষরোপণ,রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়ে গেল সেন্ট পলস স্কুলে। এই অনুষ্ঠানে সব প্রাক্তনীরা মিলিত হয়ে এক মিলন মেলায় পরিণত করলেন।
অনুষ্ঠানটির শুভ সূচনা করেন টিচার নির্মলেন্দু সেন শর্মা এবং ডক্টর কাঞ্চন পাঠক।
ঐ দিন মিলন উৎসবে যোগদান করেন অনেক প্রাক্তন ছাত্র। তারা তাদের পুরনো দিনের স্মৃতির কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট পলস অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সোমনাথ সরকার, বিশ্বনাথ দত্ত, লালু সিং এছাড়াও গেস্ট ছিলেন বিশিষ্ট ফুটবলার হোসেন মুস্তাফি, ফুটবলার নাসির হোসেন, পিয়াল চৌধুরী, সোমা চৌধুরীর, প্রবন্ধ রায়,রুপা মজুমদার ছাড়াও আরো অনেক প্রাক্তনী ও গুণীজনেরা।
অনুষ্ঠানটি কোভিড বিধি মেনেই অনুষ্ঠিত হয়।।
