কলকাতা মেট্রো রেল ৬ সেপ্টেম্বর থেকে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে আরও ৬টি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চলবে ৮৩টি আপ এবং ৮৪টি ডাউন ট্রেন। দিনের ব্যস্ততম সময়ে ৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।
সোম থেকে শুক্র প্রতিদিন মোট ২৪৬ টি মেট্রো চলবে।
দক্ষিণেশ্বর, দমদম এবং কবি সুভাষ থেকে আগের মতোই দিনের প্রথম ট্রেন ৭.৩০ মিনিটে ছাড়বে। তবে শনিবার সকাল ৮টায় এবং রবিবার সকাল ১০টায় প্রথম ট্রেন পাওয়া যাবে।
দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ৯.১৮ মিনিটে এবং দমদম ও কবি সুভাষ থেকে ৯.৩০ মিনিটে শেষ ট্রেন পাওয়া যাবে।
রবিবার ১২ই সেপ্টেম্বর থেকে ৫৮ জোড়া বিশেষ আপ এবং ডাউন ট্রেন চালানো হবে। তবে এই পরিষেবা জরুরি বিভাগে কর্মরত ব্যক্তিরাই পাবেন।
ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা আগের মতোই অপরিবর্তিত থাকছে। যাদের স্মার্ট কার্ড রয়েছে তারাই মেট্রো পরিষেবা ব্যবহার করতে পারবেন। মেট্রো স্টেশনে এবং ট্রেনে শারীরিক দূরত্ব সহ অন্যান্য কোভিড বিধি মেনে চলাচল করতে হবে।
