কলকাতা: ইতিমধ্যেই মানুষ রাস্তায় নেমে বিভিন্ন পূজা মন্ডপ কিন্তু ঘুরে দেখছেন। খাতায়-কলমে পুজো সঠিকভাবে শুরু না হলেও সেই উন্মাদনা কিন্তু ইতিমধ্যে মানুষের মধ্যে রয়েছে। পুজো হয়ে যাতে ভালোভাবে মানুষ ঠাকুর দেখতে পারে, তার জন্য কলকাতা মেট্রো বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে
ব্লু লাইন:
২৭ সেপ্টেম্বর পঞ্চমী (শনিবার) ব্লু লাইনে, মোট ২৬২টি পরিষেবা সকাল ৮:০০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত পরিচালিত হবে। পিক আওয়ার ফ্রিকোয়েন্সি ৬ থেকে ৭ মিনিট পর্যন্ত লক্ষ্য করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর ষষ্ঠী (রবিবার) সকাল ০৯:০০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ২৪৬টি পরিষেবা উপলব্ধ থাকবে। পিক আওয়ার ফ্রিকোয়েন্সি ৬ থেকে ৭ মিনিট পর্যন্ত লক্ষ্য করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর যথাক্রমে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে (সোমবার, মঙ্গলবার এবং বুধবার) ২৪৬টি পরিষেবা উপলব্ধ থাকবে। দুপুর ১:০০ টা থেকে পরদিন ভোর ৪:০০ টা পর্যন্ত। এই দিনগুলিতে পিক আওয়ার ফ্রিকোয়েন্সি ৬ থেকে ৭ মিনিট পর্যন্ত পরিচালিত হবে।
২ অক্টোবর দশমীতে (বৃহস্পতিবার) মোট ১৩২টি পরিষেবা দুপুর ১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৮ মিনিট পিক আওয়ার ফ্রিকোয়েন্সি সহ পরিচালিত হবে।
গ্রীন লাইন
পঞ্চমীতে (শনিবার) অর্থাৎ ২৭ সেপ্টেম্বর, ২২৫টি পরিষেবা সকাল ৭:৩০ টা থেকে রাত ১১:১৬ টা পর্যন্ত ৬ মিনিট পিক আওয়ার ফ্রিকোয়েন্সি সহ পরিচালিত হবে।
ষষ্ঠীতে (রবিবার) ২৮ সেপ্টেম্বর ১৮৪টি পরিষেবা সকাল ৯:০০ টা থেকে রাত ১১:২৮ টা পর্যন্ত ৮ মিনিট পিক আওয়ার ফ্রিকোয়েন্সি সহ পরিচালিত হবে।
২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর সপ্তমী (সোমবার), অষ্টমী (মঙ্গলবার) এবং নবমী (বুধবার) – এই তিন দিন ধরে ১৯২টি পরিষেবা (৯৭টি ইউপি এবং ৯৫টি ডিএন) পরের দিন ভোর ১:৩০ থেকে ৪:১৮ পর্যন্ত ৮ মিনিটের পিক আওয়ার ফ্রিকোয়েন্সিতে পরিচালিত হবে।
২ অক্টোবর দশমীতে (বৃহস্পতিবার) – এই ৭৪টি পরিষেবা ১৫ মিনিটের ব্যবধানে দুপুর ১:৩০ থেকে পরদিন ভোর ৪:১৮ পর্যন্ত উপলব্ধ থাকবে।
ইয়োলো লাইন
একইভাবে, ২৭ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পঞ্চমী (শনিবার) এবং ষষ্ঠী (রবিবার) – এই তিনটি দিন ধরে ইয়েলো লাইনে মোট ৬০টি পরিষেবা ১৫ মিনিটের ব্যবধানে বিকেল ৩:০০ থেকে রাত ১০:৩৫ পর্যন্ত পরিচালিত হবে।
২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর যথাক্রমে সপ্তমী (সোমবার), অষ্টমী (মঙ্গলবার) এবং নবমী (বুধবার) দিনে প্রতিদিন দুপুর ৩ টা থেকে ১০:৫০ টা পর্যন্ত মোট ৬২ টি পরিষেবা চালু থাকবে, যার ফ্রিকোয়েন্সি ১৫ মিনিট।
২ অক্টোবর দশমীতে (বৃহস্পতিবার) দুপুর ৩ টা থেকে ১০:২০ টা পর্যন্ত ১৫ মিনিট।
পার্পেল লাইন
পার্পল লাইনে, ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ২৫ মিনিটের ফ্রিকোয়েন্সি দুপুর ৩ টা থেকে ১১:৫৫ টা পর্যন্ত ৩৮ টি পরিষেবা চালু থাকবে।
২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) সময়কালে অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা চালু থাকবে না।
