ওয়েব ডেস্ক; ২৫ সেপ্টেম্বর : কলকাতার দুর্গাপুজো বিরাট বাজেট, ঝলমলে আলো, বিশাল প্যান্ডেল আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া জনতার সঙ্গে প্রায় সমার্থক। কিন্তু শিউলির সুগন্ধ আর কাশফুলের দুলুনির মাঝে কিছু ছোট ছোট পুজো আছে যেগুলোর আনন্দ লুকিয়ে থাকে সাদাসিধে হওয়ার মধ্যে; শিশুদের হাসি, হাতে করা কারুকার্য আর নির্ভেজাল ভক্তির মধ্যে।

এবছর এভারেডি তেমন একটা পুজোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এভারেডি বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটির সঙ্গে হাত মিলিয়েছে এমন একটা স্কুলের শিশুদের দ্বারা সংগঠিত পুজোকে সাহায্য করতে, যে স্কুলে ক্লাস ৪ পর্যন্ত পিছিয়ে পড়া শিশুরা পড়াশোনা করে। তাদের পুজোকে বিশেষ করে তুলতে এভারেডি তৈরি করেছে AA ব্যাটারিচালিত সবচেয়ে বড় রিমোট কন্ট্রোল্ড টয় ট্রাক, যা চলে ৮ খানা এভারেডি আলটিমা AA ব্যাটারিতে। যথার্থভাবে ‘আলটিমা বাহন’ নামাঙ্কিত এই অনন্য সৃষ্টি দেবী দুর্গার মূর্তিকে পুজোর জায়গায় বহন করে আনে।

অনির্বাণ ব্যানার্জি, সিইও, এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড, প্রকাশ করল টয় ট্রাক, দি আলটিমা বাহন। উপস্থিত ছিলেন বাংলার নামকরা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, বিক্রমশীলা এডুকেশন রিসোর্স সোসাইটির কর্মীরা। সঙ্গে ছিল ওই স্কুলের ছাত্রছাত্রী এবং মাস্টাররা।