ওয়েব ডেস্ক; ২৭ ফেব্রুয়ারি : প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ সিকিমে চুংথাং – লাচেন সড়ক ও ৪০০ ফুট দীর্ঘ বেইলি প্রযুক্তিতে নির্মিত তরম চু সেতুর উদ্বোধন করেছেন। ২০২৫ –এর মে – জুন মাসের মেঘ ভাঙা বৃষ্টি, ২০২৪-এর জুন মাসে ঘূর্ণিঝড় রেমাল এবং ২০২৩ –এর অক্টোবরে হিমবাহের থেকে হড়পা বানের ফলে সংশ্লিষ্ট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা প্রচণ্ড ক্ষতিগ্রস্থ হয়।
সীমা সড়ক সংগঠন উত্তর সিকিমে ২৮ কিলোমিটার দীর্ঘ চুংথাং লাচেন সড়ক এবং তরম চু বেইলি সেতু নির্মাণের ফলে সংশ্লিষ্ট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আবারও গড়ে উঠল। সীমান্ত সড়ক সংগঠনের ইঞ্জিনিয়াররা নতুন ভাবে ৮ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেন, নতুন এই সেতু এবং সড়কটি সংশ্লিষ্ট অঞ্চলের পরিকাঠামোর মানোন্নয়ন ঘটাবে।
