ওয়েব ডেস্ক; ৯ জুন : ২১৭ কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেড আগামী ১৩ জুন হায়দ্রাবাদের ডুন্ডিগালের এয়ারফোর্স অ্যাকাডেমীতে অনুষ্ঠিত হবে। ভারতীয় বায়ুসেনার বিভিন্ন শাখার ফ্লাইট ক্যডেটরা এর মাধ্যমে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার আগে প্রশিক্ষণের সফল সমাপ্তি উদযাপন করবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই কুচকাওয়াজের রিভিউয়িং অফিসার হবেন।
তিনি উত্তীর্ণ ক্যাডেটদের প্রেসিডেন্টস কমিশন প্রদান করবেন। এই অনুষ্ঠানে ভারতীয় বায়ুসেনা, নৌবাহিনী, উপকূলরক্ষা বাহিনী এবং ভিয়েতনামের শিক্ষার্থীদের সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার স্বীকৃতি হিসেবে উইংস ও ব্রেভেট প্রদান করা হবে। পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাদেমী থেকে উত্তীর্ণ প্রথম ব্যাচের মহিলা ক্যাডেটরাও এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের কর্মক্ষেত্রের অন্তর্ভুক্ত হবেন।
এই অনুষ্ঠানে কৃতী ফ্লাইট ক্যাডেটদের প্রতিরক্ষা মন্ত্রী প্রেসিডেন্ট’স প্লাক প্রদান করবেন। আকাশ গঙ্গা এবং এয়ার ওয়ারিয়র ড্রিল টিম তাদের প্রদর্শনী দেখাবে। চিফ অফ দ্য এয়ার স্টাফ, এয়ার চিফ মার্শাল এ পি সিং-এর নেতৃত্বে অনুষ্ঠিত হবে ফ্লাই পাস্ট।
এই অনুষ্ঠানটি ১৩ জুন সকাল ৭-টা থেকে ভারতীয় বায়ুসেনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এবং ডিডি ন্যাশনালে সরাসরি সম্প্রচার করা হবে।
