ওয়েব ডেস্ক; ১৮ এপ্রিল: আগামী ১৯ এপ্রিল হতে চলেছে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। এদিন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিন কেন্দ্রে নির্বাচন হতে চলেছে।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য কমিশন ইতিমধ্যেই সমস্ত দরকারি ব্যবস্থা নিয়েছে।
সূত্রের খবর, এদিন তিন কেন্দ্র মিলিয়ে প্রায় ৭০০ এরও বেশি মাইক্রো অবজারভার রাখছে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রের খবর , জলপাইগুড়িতে ২০২ জন, আলিপুরদুয়ার ১৮০ জন এবং কোচবিহারে ৩২৮ জন মাইক্রোঅবজারভার থাকছেন।
কমিশন ইতিমধ্যেই জানিয়েছে যে প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং প্রত্যেকটি বুথে হবে ওয়েবকাস্টিং। যেখানে নেটওয়ার্ক ব্যবস্থা ঠিকঠাকভাবে নেই সেখানে ভিডিওগ্রাফি করা হবে বুথে।