ওয়েব ডেস্ক; ১৮ এপ্রিল : ১৯ এপ্রিল সারা দেশে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। খুব সহজেই দেখে নাওয়া যাক সম্পুর্ণ চিত্রটি :
২১ টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে ১০২ লোকসভা কেন্দ্র , ৯২ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে। যেখানে ১৮ লক্ষ ভোট কর্মী, ১৬.৬৩ কোটি ভোটার, ১.৮৭ লক্ষ বুথ।
৮.৪ কোটি পুরুষ ভোটার। ৮.২৩ কোটি মহিলা ভোটার। ১১,৩৭১ তৃতীয় লিঙ্গের ভোটার।
প্রথম ভোট দিচ্ছে ৩৫.৬৭ লক্ষ ভোটার । ২০-২৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ৩.৫১ কোটি।
প্রথম দফায় সারা দেশে ১৬২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন । ৪১ টি হেলিকপ্টার, ৮৪ টি বিশেষ ট্রেন পরিষেবা, তার সাথে এক লক্ষ গাড়ি ভোট কর্মীদের বুথে যেতে সাহায্য করবে।
সারাদেশে ৩৬১ জন অবজারভার। তার মধ্যে ১২৭ জন জেনারেল অবজারভার, ৬৭ জন পুলিশ অবজারভার, ১৬৭ জন এক্সপেন্ডিচার অবজারভার।
নিরাপত্তা ব্যবস্থার দিক থলেকে ৪৬২৭ ফ্লাইং স্কয়ার্ড, ২০২৮ ভিডিও সার্ভেলেন্স টিম। ১৩৭৪ ইন্টার স্টেট, ১৬২ ইন্টারন্যশনাল বর্ডার চেকিং।
