ওয়েব ডেস্ক; ২৩ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃত্রিম মেধা সংক্রান্ত একটি ঐতিহাসিক শীর্ষ সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে সারা বিশ্ব ভারতের দক্ষতার প্রশংসা করেছে। প্রযুক্তি ক্ষেত্রে ভারতের যুব সমাজের এগিয়ে চলার মানসিকতার কারণে মানবজাতি কত উপকৃত হচ্ছে, সেটি এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়।
এই প্রসঙ্গে সংস্কৃতের একটি সুভাষিতম প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন-
“অবিজ্ঞাতস্য বিজ্ঞান বিজ্ঞাতস্য চ নিশ্চয়ঃ।
আরম্ভঃ কর্মনাং শশ্বদারবধস্যান্তদর্শনম্”।
এই সুভাষিতমে বলা হয়েছে, অজানা জ্ঞানের সন্ধান পেতে পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা অত্যন্ত জরুরি। গবেষণার সূচনা হয় জানা বিষয়ের বিশ্লেষণ করার মাধ্যমে। অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত সেই জ্ঞান যাচাই করা হয়।
সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“কৃত্রিম মেধা সংক্রান্ত একটি ঐতিহাসিক শীর্ষ সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে সারা বিশ্ব ভারতের দক্ষতার প্রশংসা করেছে। প্রযুক্তি ক্ষেত্রে ভারতের যুব সমাজের এগিয়ে চলার মানসিকতার কারণে মানবজাতি কত উপকৃত হচ্ছে, সেটি এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
“অবিজ্ঞাতস্য বিজ্ঞান বিজ্ঞাতস্য চ নিশ্চয়ঃ।
আরম্ভঃ কর্মনাং শশ্বদারবধস্যান্তদর্শনম্”।।
