শুভাবরি ওয়েব ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী, কলকাতা:
২২ ফেব্রুয়ারি বিবেকানন্দ রোডে, স্বামীজীর বাড়িতে অনুষ্ঠিত হলো “সুদামা দেবী ভগবান দাস জয়সওয়াল ফাউন্ডেশন” এর প্রকল্প ‘দিশা’র দ্বিতীয় বর্ষের কর্মসূচির শুভ সূচনা।
দিশার প্রধান উদ্দেশ্য, ছাত্র-ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস ও পেশাগত জীবনের সঠিক পথ নির্ধারণ, কর্মদক্ষতার সঠিক রুপায়ন । সংস্থার কর্ণধার রশান জয়সওয়াল আমেরিকার প্রতিষ্ঠিত জীবন ছেড়ে মাতৃভূমির টানে দেশে ফিরে ভবিষ্যতে আরও উন্নততর বাংলা ও ভারত বর্ষ গড়ে তোলার স্বপ্ন দ্বিতীয় বর্ষে পা ফেলল।
এই মনোজ্ঞ অনুষ্ঠানে রসন জয়সওয়াল ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুক্তি পান্ডে, ড: শান্তনু সেন, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বকশি, সৌম বক্সী, সুবীর সাহা ,পিয়াল চৌধুরী, শ্রীমতি রুপা মজুমদার, শিশিরগুপ্ত, মাননীয়া সুনিতা শ্রীবাস্তব, গোয়েঙ্কা কলেজের প্রিন্সিপাল ডক্টর অভিজিৎ দত্ত এবং জিএলএফ বিজনেস স্কুলের ডিরেক্টর অভিজিৎ ব্যানার্জি।
