শুভাবরি ওয়েব ডেস্ক, ৩ অক্টোবর, কলকাতা:
জনবল প্রকল্পের’ অন্তর্গত সমাজের প্রবীণ নাগরিকদের ‘জন্মদিন পালন’ পরশ ওয়েলফেয়ার সোসাইটি, বিজয়গড়, যাদবপুর এর অন্যতম একটি কর্মসূচি।
অন্যান্য কর্মসূচির মতই উৎসাহ এবং উদ্দীপনার সাথে পরশের সদস্যরা হাজির হয়েছিলেন বিদিশা চক্রবর্তীর বাড়িতে। অসাধারণ আন্তরিকতায় খুব সাধারণভাবে অসাধারণ স্নেহের স্পর্শে সেখানে পালন করা হলো বিদিশার মা কমলা চক্রবর্তীর ৬৯ তম জন্মদিন। কয়েকদিন আগে বিদিশা চক্রবর্তীর বাবা হসপিটাল থেকে রোগ মুক্ত হয়ে বাড়িতে ফিরলেন। এদিন বিদিশা চক্রবর্তীর বাবা দিলীপ চক্রবর্তীকে তার রোগ মুক্তির কামনায় শুভেচ্ছা বিনিময় ও সামান্য ফল দেওয়া হলো। কমলা চক্রবর্তীর হাতে তুলে দেয়া হয় একটি ফুলের স্তবক এবং সামান্য মিষ্টি।
উপস্থিত ছিলেন পরশের দুই অগ্রগণ্য কর্মকর্তা অনির্বাণ মজুমদার, সম্পাদক এবং সলিল মৈত্র, কোষাধক্ষ মহাশয়।
