শুভাবরি ওয়েব ডেস্ক, ৩ অক্টোবর, কলকাতা:
সম্প্রতি সল্টলেক থেকে পরিচালিত একটি গ্যাং সম্পর্কে তথ্য প্রকাশিত হয়েছিল, যারা স্বাস্থ্য বিভাগে সরকারি চাকরির (গ্রুপ ডি) প্রতিশ্রুতি দিয়ে নিরপরাধ চাকরিপ্রার্থীদের টার্গেট করছিল। এই বিষয়ে এক ভুক্তভোগী তাদের পরিকল্পনার শিকার হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং বিধাননগর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে এই চক্রের তিন সদস্যকে শনাক্ত করা হয়েছে এবং আরও একজন ভিকটিমকে খুঁজে বের করা হয়েছে।

নদীয়ার গাংনাপুরের এক ভুক্তভোগী রশিদ মন্ডল ইতিমধ্যেই তাদের ২.২৫ লাখ টাকা দিয়ে চক্রান্তের শিকার হয়েছেন বলে অভিযোগ জমা দিয়েছেন (বিধাননগর দক্ষিণ থানার মামলা নং 258/23) ।

গ্রেপ্তার হওয়া তিন আসামি হলেন তানভীর আলম, অশোক রায় এবং পাপাই শর্মা। প্রথম দুজনকে দশ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চক্রের পুরো সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।