ওয়েব ডেস্ক; ৩০ ডিসেম্বর : মেট্রো যাত্রীদের জন্য সুখবর! যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং দ্রুত যাতায়াতের কথা মাথায় রেখে, নতুন বছরের আগের রাতে (নিউ ইয়ার্স ইভ) মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু লাইনে অতিরিক্ত পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর যাত্রীদের সুবিধার্থে ব্লু লাইনে মোট আটটি বিশেষ ট্রেন চালানো হবে।
এই বিশেষ পরিষেবাগুলো মূলত দক্ষিণেশ্বর এবং শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে চলাচল করবে। তবে শহীদ ক্ষুদিরাম থেকে একটি অতিরিক্ত ট্রেন দমদম পর্যন্ত চালানো হবে। অতিরিক্ত পরিষেবার সময়সূচি নিচে দেওয়া হলো:
অতিরিক্ত পরিষেবার সময়সূচি:
দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের অভিমুখে:
রাত ৯:৪০ মিনিট, রাত ৯:৫২ মিনিট, রাত ১০:০৫ মিনিট, রাত ১০:১৮ মিনিট
শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের অভিমুখে:
রাত ৯:৫৪ মিনিট, রাত ১০:০৪ মিনিট, রাত ১০:১৭ মিনিট
শহীদ ক্ষুদিরাম থেকে দমদমের অভিমুখে:
রাত ১০:৩০ মিনিট
৩১শে ডিসেম্বর রাতে এই ৮টি আপ ও ডাউন বিশেষ পরিষেবা রাত ৯:৪০ মিনিটের পর থেকে শুরু হবে।
অন্যান্য তথ্যাবলী:
ওইদিন ব্লু লাইনে দিনের প্রথম মেট্রো পরিষেবা শুরুর সময় অপরিবর্তিত থাকবে।
গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে ওইদিন স্বাভাবিক সূচি অনুযায়ী মেট্রো চলাচল করবে।
