ওয়েব ডেস্ক; ১৯ জানুয়ারি: মাত্র দু মাসে বিকশিত ভারত সংকল্প যাত্রা ভারতকে মন্ত্রমুগ্ধ করে তুলেছে, এতে যোগ দিয়েছেন ১৫ কোটিরও বেশি উৎসাহী মানুষ। মানুষের এই বিপুল সাড়া থেকেই প্রাণস্পন্দনে চঞ্চল, অন্তর্ভুক্তিমূলক ভারত গঠনের ক্ষেত্রে এই যাত্রার প্রভাব সম্পর্কে ধারণা করা যায়। দেশের সর্বত্র যাতে সরকারি প্রকল্পগুলির সুযোগ পুরো মাত্রায় পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা এক ঐতিহাসিক প্রয়াস।
রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় এই প্রচারাভিযান শুরু হওয়ার পর থেকেই অংশগ্রহণকারীর সংখ্যা নাটকীয়ভাবে বাড়তে থাকে। প্রথম চার সপ্তাহের শেষে যাত্রায় অংশগ্রহণ করেন ২ কোটিরও বেশি মানুষ, পঞ্চম সপ্তাহের শেষে সংখ্যাটা পৌঁছয় ৫ কোটিতে। পরের চার সপ্তাহে আরও ১০ কোটি মানুষ এতে যোগ দেন। সব মিলিয়ে যোগদানকারীর সংখ্যা ১৫ কোটি ছাড়িয়ে যায়। ১৭ জানুয়ারির হিসেব অনুযায়ী, ২.২১ লক্ষ গ্রাম পঞ্চায়েত এবং ৯ হাজার ৫৪১টি শহুরে এলাকা থেকে এই যাত্রায় যোগ দিয়েছেন মোট ১৫ কোটি ৩৪ লক্ষ মানুষ।
সূত্র : পি আই বি
