ওয়েব ডেস্ক; ১৯ জানুয়ারি: ১৯ জানুয়ারি, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (NCSM), সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার এবং অরুণাচল প্রদেশ স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (APCS&T), বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, অরুণাচল প্রদেশ সরকারের মধ্যে একটি মউ স্বাক্ষর হলো , অরুণাচল প্রদেশের দিরাং-এ একটি বিজ্ঞান কেন্দ্র (ক্যাটাগরি-II) এবং ডিজিটাল প্ল্যানেটেরিয়াম (ক্যাটাগরি-II) স্থাপন করার বিষয়ে।
মউ স্বাক্ষর করার সময়, অরুণাচল প্রদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি ও রাজ্য লটারির সচিব, আর রোনিয়া আইএএস বলেন, ইটানগর এবং নামসাইয়ের পরে এটি অরুণাচল প্রদেশ রাজ্যে তৃতীয় বিজ্ঞান কেন্দ্র হবে৷ ইটানগরের বিজ্ঞান কেন্দ্রটি ইতিমধ্যেই চালু থাকলেও, ১৮ই ডিসেম্বর ২০২৩ -এ নামসাইতে একটি বিজ্ঞান কেন্দ্র এবং প্ল্যানেটেরিয়াম স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। অরুণাচল প্রদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মানুষ এই বিজ্ঞান কেন্দ্রগুলি এবং প্ল্যানেটেরিয়া থেকে উপকৃত হবে।”
সমরেন্দ্র কুমার, ডিডিজি, এনসিএসএম, বলেছেন, বিজ্ঞান কেন্দ্র এবং প্ল্যানেটোরিয়ামটি সরকারের সংস্কৃতি মন্ত্রকের স্কিম ফর প্রমোশন অফ কালচার অফ সায়েন্স (SPoCS) এর অধীনে স্থাপন করা হবে। ভারতের NCSM হল এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা, এবং এখনও পর্যন্ত, এটি ২৩টি বিজ্ঞান কেন্দ্র গড়ে তুলেছে এবং সেগুলিকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সরকারের কাছে হস্তান্তর করেছে।”
“যেহেতু দেশের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন সরকারের জন্য একটি অগ্রাধিকার, তাই এনসিএসএম দেশের এই অংশে বিজ্ঞান কেন্দ্র এবং প্ল্যানেটরিয়া স্থাপন করতে পেরে আনন্দিত হবে। বিজ্ঞান কেন্দ্রগুলি শুধুমাত্র পর্যটন গন্তব্য হিসাবে কাজ করে না বরং সমাজে বৈজ্ঞানিক বিকাশে সহায়তা করে ,” জানান এ ডি চৌধুরী, ডিরেক্টর জেনারেল , এনসিএসএম।
আসন্ন বিজ্ঞান কেন্দ্রের সেট-আপ খরচ হবে ২৬.৭০ কোটি টাকা এবং ডিজিটাল প্ল্যানেটোরিয়ামের জন্য ১৫.৬০ কোটি টাকা।
সি ডি মুঙ্গ্যাক, ডিরেক্টর কাম সদস্য সচিব, এপি স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি; কাজল কর্মকার, অতিরিক্ত আবাসিক কমিশনার, অরুণাচল প্রদেশ সরকার; ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয় শঙ্কর শর্মা, ডিরেক্টর, এনই জোন, এনসিএসএম এবং সুব্রত কুমার মিশ্র, সচিব, এনসিএসএম।
