ওয়েব ডেস্ক; ১৫ জুন: আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিএসএফ জওয়ানরা যোগ/সাইকেল র্যালির আয়োজন করেছে। সমগ্র দেশ যখন উৎসাহের সাথে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন বিএসএফ সদস্যরাও এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। দেশ রক্ষার দায়িত্বের পাশাপাশি, জওয়ানরা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে যোগ অনুশীলনে নিযুক্ত হয়েছে।
১৪ ই জুন সকাল ৬টায় ১১৮ ব্যাটালিয়নের জওয়ানরা হার্টফুলনেস (এনজিও) এর সাথে মিলিত হয়ে যোগব্যায়াম করেছে এবং ৭০ ব্যাটালিয়ন ও ৪৪ ব্যাটালিয়নের BWWA সদস্য তথা জোয়ানরাও যোগব্যায়াম করেছে । এছাড়া ১১২ ব্যাটালিয়নের জওয়ানরা সাইকেল র্যালির আয়োজন করেছে।
সাইকেল র্যালির মূল উদ্দেশ্য হলো যোগাসনের মাধ্যমে শারীরিক ও মানসিক উপকারিতা সম্পর্কে সীমান্তবর্তী গ্রামবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।
আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা থেকে, বিএসএফ তাদের দৈনন্দিন শারীরিক ব্যায়ামের মধ্যে যোগকে অন্তর্ভুক্ত করেছে। ফলস্বরূপ, যোগব্যায়াম বর্ডার সিকিউরিটি ফোর্সের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আন্তর্জাতিক সীমান্ত পাহারায় নিয়োজিত বর্ডার সিকিউরিটি ফোর্সের সমস্ত অফিসার এবং জওয়ানরা তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য যোগব্যায়াম প্রশিক্ষণ নিয়েছেন। জওয়ানদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিএসএফ, দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র জোর দিয়ে বলেন যে যোগ জীবনের একটি অপরিহার্য অঙ্গ এবং এটি ছাড়া জীবন অসম্পূর্ণ। তিনি যোগব্যায়াম অনুশীলন এবং এর উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
