শুভাবরি ওয়েব ডেস্ক, ১০ জুলাই, কলকাতা :
১০০ থেকে ১১০ কেজি ওজনের একটি ছোট দুই চাকার গাড়ি। তাতে ৮০ কেজি ওজনের একজন আরোহী আর তার পিঠে ব্যাগ রয়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি ব্যাগ। সেই দুই চাকার গাড়ির দুপাশে ঝুলে রয়েছে আরো কিছু ব্যাগ।
কলকাতার রাস্তায় আজকাল এই দৃশ্য যেন নতুন কিছু নয়। একবার ভেবে দেখা যাক, একজন আরোহী বা চালক যখন গাড়ির ভারসাম্য রক্ষা করে গাড়ি রাস্তায় চালাবেন, সামনে বাম্পার থাকতে পারে, গাড়ি থাকতে পারে, পথচারীরা রাস্তা পারাপার করছেন এমনও হতে পারে। সেই অবস্থায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ কিভাবে রাখবেন, এক্সিডেন্ট হবে না তো!
নতুন সরকার আসার পরেও শোনা যাচ্ছে ট্রাফিক পুলিশ কলকাতা শহরের বিভিন্ন ছোট ছোট জায়গাগুলোতে অনলাইনে ব্যবসা করা গাড়িগুলো যেখানে পার্কিং করা থাকে তাদের থেকে একটা মাসিক চাঁদা আদায় করে, এটা জনশ্রুতি। কিন্তু তারা একবারের জন্যও এই অনলাইন যেসব ছোট ভাইয়েরা গাড়ি বোঝাই করে মালপত্র পৌঁছে দেন, তাদের কোনোভাবেই শুধরে দেবার চেষ্টা করেন না। পুলিশ প্রশাসন একবারের জন্য ভেবে দেখেন না, এই ছোট দুই চাকার গাড়িগুলোতে মালপত্র বোঝাই করে যে সব ছোট ভাইয়েরা বিভিন্ন বাড়িতে সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা যাতায়াতের পথে নিজেদের এবং অন্য অনেক সাধারন নাগরিককে বড়সড় দুর্ঘটনার মুখে ফেলতে পারে।
এ বিষয়ে কলকাতা ট্রাফিক পুলিশ কি নজর দেবে??
