ওয়েব ডেস্ক; ১৯ জুন : গ্রামোন্নয়ন মন্ত্রকের ভূমি সম্পদ দফতরের আওতাধীন ন্যাশনাল রেনফেড এরিয়া অথরিটি বিশ্বব্যাঙ্কের সহায়তা প্রাপ্ত জলাশয় পুনরুজ্জীবন কর্মসূচির আওতায় ন্যাশনাল টেকনিক্যাল গাইডলাইন্সের খসড়া নিয়ে নতুন দিল্লির এনএএসসি চত্বরে দ্বিতীয় জাতীয় স্তরের বৈঠকের আয়োজন করল ১৭ ও ১৮ জুন। রিজুভেনেটিং ওয়াটার শেডস ফর এগ্রিকালচারাল রেজিলিয়েন্স থ্রু ইনোভেটিভ ডেভলপমেন্ট (আরইডব্লুএআরডি) কর্মসূচির আওতায় বিশ্বব্যাঙ্ক এই সহায়তা দিচ্ছে।
উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন ভূমি সম্পদ দফতরের সচিব নরেন্দ্র ভূষণ এবং ন্যাশনাল রেনফেড এরিয়া অথরিটি -এনআরএএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডঃ চন্দ্রশেখর কুমার। আলোচনায় অংশ নেন জলাশয় উন্নয়ন এবং ভূমি সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা।

বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষে নরেন্দ্র ভূষণ, “মেরি মিট্টি, মেরা ফর্জ”শীর্ষক একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের আনুষ্ঠানিক প্রকাশ করেন। তিনি বলেন জলাশয় সংক্রান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তির প্রয়োগ এবং জন অংশীদারিত্বের পক্ষে সওয়াল করেন। এই বিষয়ে কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ায় বেসরকারি ক্ষেত্রকে সামিল করার বিষয়টি তুলে ধরেন এনআরএএ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডঃ চন্দ্রশেখর কুমার।

ভূমিসম্পদ, হাইড্রোলজি, প্রযুক্তিচালিত নজরদারি ইত্যাদি বিষয়ে সেখানে আলোচনা হয়।