শুভাবরি ওয়েবডেস্ক, ৩০ ডিসেম্বর, কলকাতা : আজ দুপুরে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন এবং বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান এবং বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলি পুনরায় চালু করার দাবিতে একটি মিছিলের আয়োজন করা হয়। । এই মিছিল বাবুঘাট ক্রসিং থেকে শুরু হয়ে নিউ সেক্রেটারিয়েট ভবনে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন অনাদি সাহু, দিবাকর ভট্টাচার্য, বাসুদেব বসু, গার্গী চ্যাটার্জি, মঙ্গল বর্মন, শান্তি ঘোষ, ওম প্রকাশ শ এবং অন্যান্যরা।
বিকেল সাড়ে চারটে নাগাদ গার্গী চ্যাটার্জির নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল শ্রমমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেয়।
