কলকাতা ; ১৫ জুলাই : চলতি বছরের অক্টোবর ও নভেম্বরের সন্ধিক্ষণে ভুটানে আয়োজিত হতে চলেছে ‘ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া মিস অ্যাণ্ড মিসেস ইন্টারন্যাশনাল ২০২৬’। ‘ট্যাপশন মিডিয়া’-র উদ্যোগে আয়োজিত এই সৌন্দর্য্য প্রতিযোগিতায় ১৩ থেকে ৮০ বছর বয়সী মহিলারা অংশ নিতে পারবেন।
মঙ্গলবার কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার প্রতিষ্ঠাতা নিতু শাহ জানান, এটি প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। এবারের আসরে মহিলাদের জন্য ‘মিস’, ‘মিসেস’, ‘প্লাস সাইজ’, ‘ক্লাসিক’ ও ‘সর্ট হাইট’ এবং পুরুষদের জন্য ‘মিস্টার’ ও ‘কিং’ বিভাগ থাকছে। আগামী ১ নভেম্বর মূল পর্বে শীর্ষ বাছাই ৫০ জন প্রতিযোগী-প্রতিযোগিনী অংশ নেবেন। বিজয়ীদের জন্য থাকছে শংসাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পিনাকী চক্রবর্তী, পরিচালক ভার্গব চৌধুরী, সঙ্গীত বিশেষজ্ঞ অভিজিৎ পাল, ড. পারমী গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
