ওয়েব ডেস্ক; ২৪ ফেব্রুয়ারি : বুধবার শিবরাত্রি উপলক্ষে মেট্রো পরিষেবায় বেশ কিছু পরিবর্তন রয়েছে।

ব্লু লাইন : ২৬ ফেব্রুয়ারি (বুধবার) মেট্রো ব্লু লাইনে ২৬২টি দৈনিক পরিষেবার পরিবর্তে ২৩৬টি পরিষেবা চালাবে।

ব্লু লাইনে বিশেষ রাতের মেট্রো পরিষেবা সেদিন যথারীতি কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে পাওয়া যাবে।

গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।

মেট্রো শুরু এবং শেষ পরিষেবা একই থাকবে