ওয়েব ডেস্ক; ২৪ ফেব্রুয়ারি : বর্তমান সময়ে স্কুটি কিংবা বাইক অধিকাংশ বাড়িতেই রয়েছে। খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে দু চাকার এই যান খুবই জরুরি। কিন্তু বহু মানুষের কাছ থেকে শোনা যায় যে নতুন বাইক বা স্কুটি নিতে গেলে লোণ, নম্বর প্লেট তার সাথে সার্ভিস নিয়ে সমস্যা দেখে যায়। সেক্টর ফাইভে গজরাজ টিভিএস দাবি করছে গ্রাহকরা যদি তাদের শো রুম থেকে দুচাকা কেনেন তাহলে তাদের অভিযোগ করার সুযোগ তারা দেবেন না।
শো রুমের দাবি, যেখানে গাড়ির নম্বর পেতে বেশ কিছুদিন সময় লাগে সেখানে তারা গ্রাহকদের খুব কম সময়ে, আবার বেশির ভাগ সময় ঐ দিনই নম্বর দিয়ে দিতে পারবেন। এছাড়া ফিন্যান্সের বিষয় অর্থাৎ লোণ প্রক্রিয়াও খুব অল্প সময়ে কমপ্লিট করে দেবে তারা। এছাড়াও থাকছে গ্রাহকদের জন্য বিশেষ উপহার। যা অন্যান্য শো রুমের থেকে অনেক বেশি কিছু নিয়ে যাবেন গ্রাহক এমনটাই দাবি করলেন গজরাজ টিভিএসের ডিরেক্টর সুরপতি রায়চৌধুরি।
তিনি জানান, “ যেকোনো গ্রাহক যেদিন গারি কিনবেন ঠিক সেদিনেই নম্বরসহ গাড়ির ডেলিভারি পেয়ে যাবেন। এই সুবিধা শুধু মাত্র গজরাজ টিভিএস দিচ্ছে। আমাদের কাছে আধুনিক এবং উন্নত সার্ভিস সেন্টার রয়েছে , যেখানে গ্রাহকরা পাবেন আধুনিক সার্ভিস এবং খুব তারতারি”।
