শুভাবরি ওয়েব ডেস্ক, ৩ মে কলকাতা:
আবার একজন অসহায় মেয়েকে গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে, উদ্ধার করে হোমে রাখার ব্যবস্থা করা হলো। নাম ঈশিকা দত্ত ৩১ বছর বয়স, বাড়ি শিলিগুড়িতে। ছোট বয়সে ইসিকার বাবা-মা মারা যান। মাসির কাছে মানুষ, এখন থেকে তার দুচোখ ছানি পড়ে গেছে, জীর্ণ অবস্থা, অনেকদিন না খাবার দরুন শরীর দুর্বল। এই অবস্থায় মানুষ তাকে চাকরি দেবে বলে অনেক টাকা তার কাছ থেকে নিয়ে নেয়। থানাতে জিডি করে কোন কিছুই ফেরত পায়নি।। এই মতন অবস্থায় আমাদের ওয়েবসাইট দেখে যোগাযোগ করে। তখনই আমরা তাকে উদ্ধার করে হোমে রাখার ব্যবস্থা করি। জানালেন, গুড নিউজ মিশনের প্রতিষ্ঠাতা বিশপ ড: শ্রীকান্ত দাস। তিনি সমাজের সব শ্রেণীর মানুষের কাছে আবেদন জানিয়েছেন, ঈশিকার মতন অনেক মেয়ে কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছে। তাদের জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন।
