শুভাবরি ওয়েব ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী, কলকাতা:
আজ আগরতলার রামকৃষ্ণ মিশন (ধলেশ্বর) স্থানীয় রানির বাজার অঞ্চলে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল। এই স্বাস্থ্য শিবিরে ১১১ জন রোগী চিকিৎসা সুবিধা লাভ করেছেন। যার মধ্যে রয়েছে ১৫ জন শিশু, ৬১জন মহিলা এবং ৩৫ জন পুরুষ।
উল্লেখ করা যেতে পারে, রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ সারা দেশব্যাপী তাদের বিভিন্ন আশ্রমের কাছাকাছি অঞ্চলে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করে থাকে। এর ফলে সাধারণ খেটে খাওয়া মানুষদের স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে সম্পন্ন হয়।
আজ ১৪ ই ফেব্রুয়ারী, সারাদেশ যখন ভ্যালেন্টাইন ডে পালনের উন্মাদনায় মেতেছে, তখন এই ধরনের কর্মসূচি অবশ্যই আমাদের মধ্যে সদর্থক চিন্তাভাবনার জন্ম দেবে বলে আশা প্রকাশ করেন সাধারণ মানুষ।
