ওয়েব ডেস্ক; ১৩ ফেব্রুয়ারি : চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত U-WIN পোর্টালে ১১.১২ কোটি শিশু এবং ৩.৭৮ কোটি গর্ভবতী মহিলার নাম নথিভুক্ত হয়েছে।

প্রতিটি টিকাকরণ অনুষ্ঠানের পর, সুবিধাপ্রাপকরা U-WIN পোর্টাল থেকে QR কোড-ভিত্তিক টিকাকরণ শংসাপত্র ডাউনলোড করতে পারবেন। ২০২৫ সালে, ৮.০১ কোটি সুবিধাভোগী U-WIN-এ নিবন্ধিত হয়েছিলেন এবং তাদের ডিজিটাল QR কোড-ভিত্তিক শংসাপত্র দেওয়া হয়েছিল।

২০২৫ সালে সারা দেশে U-WIN পোর্টাল থেকে সুবিধাপ্রাপকদের মোট ২৯.৪২ কোটি এসএমএস পাঠানো হয়। এর মধ্যে মনে করিয়ে দেওয়ার জন্য পাযানো এসএমএস-ও রয়েছে।

U-WIN টিকাকরণের জন্য নির্ধারিত শিশুদের তালিকা তৈরিতে সাহায্য করেছে। এই শিশুদের নির্ধারিত ডোজ নিশ্চিত করতে নিয়মিত ফলো-আপের জন্য পোর্টালে ডিজিটালভাবে ম্যাপ করা হয়। এদের চিহ্নিত করেছেন সামনের সারির স্বাস্থ্যকর্মীরা।

স্বাস্থ্যপরিষেবার উন্নতি ঘটাতে U-WIN-কে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (ABDM), POSHAN ট্র্যাকার এবং SAFEVAC অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এই তথ্য জানিয়েছেন।