ওয়েব ডেস্ক; ২৫ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রেল মন্ত্রকের তিনটি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের প্রস্তাব অনুমোদন করেছে। এজন্য খরচ ধরা হয়েছে প্রায় ৯,০৭২ কোটি টাকা।
প্রকল্পগুলি হল:
১. গোন্ডিয়া –জব্বলপুর ডাবল লাইন
২. পুনারাখ- কিউল তৃতীয় ও চতুর্থ লাইন
৩. গামহারিয়া- চান্ডিল তৃতীয় ও চতুর্থ লাইন
মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার ও ঝাড়খন্ডের ৮টি জেলা জুড়ে এই প্রকল্পগুলি রূপায়িত হলে ভারতে রেললাইনের দৈঘ্য প্রায় ৩০৭ কিলোমিটার বেড়ে যাবে। ৫,৪০৭ টি গ্রামের সংযোগ ব্যবস্থা জোরদার হবে এবং উপকৃত হবেন প্রায় ৯৮ লক্ষ মানুষ।
