ওয়েব ডেস্ক; ২৫ ফেব্রুয়ারি : অ্যাক্সিস ব্যাংক, আড্ডা এডুকেশনের সঙ্গে যৌথ উদ্যোগে লঞ্চ করলো তার কমার্শিয়াল ব্যাংকিং গ্রুপের (CBG) জন্য রিলেশনশিপ ম্যানেজারদের (RM) আলাদা টিম গড়ে তুলতে এক সুসংগঠিত হায়ার-ট্রেইন-ডিপ্লয় (HTD) প্রোগ্রাম। এই উদ্যোগ নেওয়া হয়েছে ব্যাংকের দ্রুত বাড়তে থাকা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME) ফ্র্যাঞ্চাইজের উপর জোর দেওয়ার জন্যে। এটা ব্যাংকের প্রধান কৌশলগত অগ্রাধিকারের এলাকা।
এই প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে সাধারণ ইন্ডাস্ট্রি মডেলের থেকে আলাদা করে দক্ষতা তৈরি করার জন্যে, যাতে RM-রা নিজেদের ভূমিকার উপযুক্ত এমন সক্ষমতা অর্জন করবে যা SME ক্লায়েন্টদের সূক্ষ্ম চাহিদাগুলো পূরণ করতে কাজে লাগে। এই উদ্যোগ এমন এক সময়ে লঞ্চ করা হল, যখন কেন্দ্রীয় বাজেট ২০২৬ দক্ষতা তৈরি ও পরিষেবা ক্ষেত্রে কর্মসংস্থানের উপর জোর দিয়েছে। HTD মডেল নিশ্চিত করবে যে নতুন RM-রা প্রথম দিন থেকেই কাজ করার জন্যে তৈরি এবং কার্যকরী। এর ফলে সুপরিকল্পিত, প্রয়োগভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ আর বাস্তব চাহিদার জন্যে তৈরি থাকার যে ব্যবধান তা দূর করে ফেলা যাবে।
