ওয়েব ডেস্ক ; ২৭ জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতিবছর নতুন দিল্লির লালকেল্লায় ২৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভারত পর্বের আয়োজন করা হয়। ২০১৬ সাল থেকে বার্ষিক এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। পর্যটন মন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠানটি লালকেল্লার মাঠে ও এর সামনে জ্ঞান পথে আয়োজিত হয়।
ভারত পর্ব ২০২৫-এ সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের বিভিন্ন জিনিস সাজানো রয়েছে। থাকছে সশস্ত্র বাহিনীর ব্যান্ডের পরিবেশনা। এছাড়াও বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে আসা নানা দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতের বিভিন্ন প্রান্তে খাওয়া দাওয়া ও কারু শিল্পের প্রদর্শনীও থাকছে। এছাড়া, বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্রীয় মন্ত্রকের প্যাভিলিয়নও এখানে থাকছে।
এবারের মূল ভাবনা ‘দেখো আপনা দেশ’ বা দেখুন নিজের দেশ। এই অনুষ্ঠানটি নাগরিকদের জনগণের পছন্দের ভোট এই পর্বে অংশ নিতে উৎসাহিত করবে। এছাড়াও দেশের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলি সম্পর্কে জনগণকে যথাযথ তথ্য প্রদান করবে।

ভারত পর্ব ২০২৫-এর উল্লেখযোগ্য বিষয়গুলি:-
৬ দিনের এই অনুষ্ঠানে থাকছে ৫৯টি খাবারের দোকান, ৭০টি হস্তশিল্প ও কারু শিল্পের দোকান। এরমধ্যে তিহার জেলে তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রীও থাকবে। ৩৪টি রাজ্যের পর্যটন প্যাভলিয়ন ও ২৪টি কেন্দ্রীয় মন্ত্রকের স্টল থাকছে এখানে। এছাড়া, ক্যুইজ, নাটক, চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন কর্মসূচির জন্যও আলাদা স্থান থাকছে।
ভারত পর্ব ২০২৫ ২৬ জানুয়ারি বিকেল ৫-টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা।

২৭ থেকে ৩১ জানুয়ারি বেলা ১২-টা থেকে রাত ৯-টা পর্যন্ত ভারত পর্ব ঘুরে দেখা যাবে। এই অনুষ্ঠানে বিনা মূল্যে প্রবেশ করা যাবে।