ওয়েব ডেস্ক; ২৬ নভেম্বর : আগামী সোমবার ২৭ নভেম্বর ‘গুরু নানকের জন্মদিন’ উপলক্ষে মেট্রো রেলওয়ে উত্তর-দক্ষিণ করিডোর ব্লু লাইনে ২৮৮ টি দৈনিক পরিষেবার পরিবর্তে মোট ২৩৪ টি পরিষেবা চালাবে৷

মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে এও জানানো হয়েছে যে এই লাইনে এদিন প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।