ওয়েব ডেস্ক; ২৬ নভেম্বর: সম্প্রতি বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানতলা থানার একটি টিম গাড়িসহ ১১ টি সোনার বিস্কুট আটক করেছে। ধৃতদের নাম অঙ্কিত বিশ্বাস (২৫), পলাশ দালাল (৩৭) এবং গাড়ির চালক। সূত্র মারফত জানা যাচ্ছে ১১ টি বিস্কুটের ওজন প্রায় সাড়ে নয় কেজির মতন। যার আনুমানিক বাজার মূল্য ৬.২ কোটি। সোনার বিস্কুটগুলি পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। এই চকলেট পেছনে আর কে কে জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত করছে দল।
