কলকাতা, ৩০ এপ্রিল : রাজ্যের বিধানসভা নির্বাচন সংঘটিত হলো দুই দফায়। প্রথম দফায় ১৬ টি জেলায় গত ২৩ এপ্রিল এবং গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফা যেখানে ৮ জেলায় যথাক্রমে ১৫২টি এবং ১৪২ টি আসনে নির্বাচন হয়।
এই দুই দফায় নির্বাচনে মোট ২৯২৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামী ৪ মে। ২৯ শে এপ্রিল দ্বিতীয় দফায় সন্ধ্যা ৭ঃ৪৫ পর্যন্ত ভোটদানের হার ছিল ৯১.৬৬ শতাংশ। এবং প্রথম দফায় ছিল ৯৩.১৯ শতাংশ।
জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
