কলকাতা; ৩০ এপ্রিল : মে দিবস এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, ১লা মে (শুক্রবার) কলকাতা মেট্রো চলাচলের কিছুটা পরিবর্তন হয়েছে।
ব্লু লাইনে (Blue Line)
মেট্রো ২৭২টি পরিষেবার পরিবর্তে ২৪৪টি পরিষেবা চলবে।প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
গ্রিন লাইনে (Green Line)
মেট্রো ২২৮টি পরিষেবার পরিবর্তে ২০৪টি পরিষেবা পরিচালনা করবে। প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
ইয়েলো লাইনে (Yellow Line)
মেট্রো ১২০টি পরিষেবার পরিবর্তে ৯২টি পরিষেবা পরিচালনা করবে। প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
ওই দিন অরেঞ্জ লাইন (Orange Line) এবং পার্পল লাইনে (Purple Line) স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।
