শুভাবরি ওয়েব ডেস্ক, ১২ মার্চ, কলকাতা:
দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটি আজ দুপুর বারোটা নাগাদ হাজরা মোড়ে, গ্যাস সিলিন্ডারের অভাব, জনসাধারণের হয়রানি এবং গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করে।
এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্বে ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটি সভাপতি প্রদীপ প্রসাদ, সংগঠনের জেলা সম্পাদক আশুতোষ চ্যাটার্জী প্রমূখ।
এদিন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এবং পেট্রোলিয়াম মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন।
