শুভাবরি ওয়েব ডেস্ক, ১২ মার্চ, কলকাতা:
আজ প্রদেশ কংগ্রেস কমিটির হিউম্যান রাইটস সেল এর পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবন থেকে মৌলালি ক্রসিং অব্দি যায়।

মিছিলের শ্লোগান ওঠে: যুদ্ধ নয় শান্তি চাই, গ্যাসের দাম ৬০ টাকা বৃদ্ধি হল কেন্দ্রীয় সরকার জবাব দাও, পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে এই অজুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধি বাড়ছে কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও ইত্যাদি। অংশগ্রহণকারীদের হাতে এই স্লোগান গুলোর প্লাকার্ডের পাশাপাশি প্রতীকি একটি গ্যাস সিলিন্ডারে ও ছিল।

মৌলালি ক্রসিংএ অংশগ্রহণকারীরা প্রতীকি গ্যাস সিলিন্ডারে অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানায়।