কলকাতা ; ১২ মার্চ : আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে বিজেপির ব্রিগেড সভা। আসছেন প্রধানমন্ত্রী। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার যে এই সভা থেকেই শুরু হচ্ছে তা বলাই বাহুল্য।
তারই সমর্থনে দক্ষিণ কলকাতার কুঁদঘাট ব্রিজে এক পথ সভার আয়োজন করা হলো আজ । এই সভায় প্রায় ৩০ জন বিজেপিতে যোগদান করলেন।
সভা থেকে রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা হয়।
