শুভাবরি ওয়েব ডেস্ক, ১০ মার্চ, কলকাতা:
সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট শাখার প্রেসিডেন্ট মহারাজ ইন্দ্রনীল কলকাতার ধর্মতলায় মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছেন। উল্লেখ করা যেতে পারে, মহারাজ ইন্দ্রনীল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখার্জির নাতি।

তিনি ঘোষণা করেন, এবারের বিধানসভা নির্বাচনে বাংলার হিন্দু সমাজের ভোট তৃণমূল কংগ্রেস পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী সর্বদা ধর্মের সাথে সাথে সম্প্রীতি কথা বলে থাকেন। সেই কারণে আমরা চাই তিনি চতুর্থবারের মতো এ রাজ্যের মুখ্যমন্ত্রী হোন।

এ রাজ্যে ব্রাহ্মণদের জন্য প্রতি মাসে ১৫০০/- টাকা ভাতা বরাদ্দ করার জন্যে ও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।