ওয়েব ডেস্ক; ১৬ সেপ্টেম্বর : সাধারণ যাত্রীদের স্বার্থে এবং অসাধু কাজকর্ম এড়াতে ১ অক্টোবর থেকে আইআরসিটিসি ওয়েবসাইট/অ্যাপ-এর মাধ্যমে সাধারণ সংরক্ষিত রেল টিকিট বুকিং শুরুর প্রথম ১৫ মিনিটে আধার প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হচ্ছে।
তবে, কম্পিউটার-চালিত রেল টিকিট কাউন্টারগুলিতে সাধারণ সংরক্ষিত টিকিট বুকিং-এর ক্ষেত্রে সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না। সাধারণ সংরক্ষিত টিকিট বুকিং শুরুর প্রথমদিনের প্রথম ১০ মিনিট, ভারতীয় রেলের অনুমোদিত এজেন্টরা কোনও টিকিট কাটতে পারবে না বলে যে ব্যবস্থা চালু রয়েছে, তার কোনও পরিবর্তন হচ্ছে না।
