ওয়েব ডেস্ক; ১৬ সেপ্টেম্বর : অ্যাক্সিস ব্যাংক, লঞ্চ করল স্পর্শ উইক ২০২৫। এ এক যুগান্তকারী উদ্যোগ, যা তার ৫,৮৬৮ শাখার নেটওয়ার্ক জুড়ে ১ লক্ষের বেশি কর্মচারীকে একত্র করবে সম্পর্কগুলো জোরদার করতে এবং গ্রাহকদের স্মরণীয় অভিজ্ঞতা জোগাতে। ১লা থেকে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত চলা এই ফ্ল্যাগশিপ ইভেন্টে সারা দেশের নেতৃত্ব এবং কর্মচারীরা সক্রিয়ভাবে গ্রাহকদের সঙ্গে আদানপ্রদান চালাবেন এবং পরিষেবার মেজাজ উদযাপন করবেন, যা এই ব্যাংকের নির্ণায়ক শক্তি। “রেইজ দ্য বার” থিমের এবছরের সংস্করণ গ্রাহক অভিজ্ঞতা, কর্মচারীদের সংযোগ এবং ব্যাংকের বিশাল নেটওয়ার্ক জুড়ে নেতৃত্বের দৃশ্যমানতার ভোল বদলে দিতে চলেছে।
স্পর্শ উইকের এবারে তৃতীয় বর্ষ। অ্যাক্সিস ব্যাংকের সংস্কৃতির চারটে মূলমন্ত্র এর ভিত্তি: ব্র্যান্ড নিয়ন্ত্রণে রাখুন, গ্রাহককে নিয়ন্ত্রণে রাখুন, দ্রুত কাজ করুন আর কোনো কাজ বাকি রাখবেন না। ৪০ জনের বেশি সিনিয়র নেতা, যার মধ্যে আছেন অমিতাভ চৌধুরী, এম ডি অ্যান্ড সিইও, অ্যাক্সিস ব্যাংক; মুনীশ সারদা, এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাক্সিস ব্যাংক; সুব্রত মোহান্তি, এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাক্সিস ব্যাংক; এবং নীরজ গম্ভীর, এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাক্সিস ব্যাংক; ৪০ খানা শহরে যাবেন সরাসরি গ্রাহকদের সঙ্গে কথাবার্তা চালাতে, ফ্রন্টলাইন টিমগুলোকে পরামর্শ দিতে এবং ব্যাংকের মূল্যবোধগুলো চারিয়ে দেওয়ার জন্যে আয়োজিত বিশেষ সেশনে নেতৃত্ব দিতে।
এই লঞ্চ সম্পর্কে অমিতাভ চৌধুরী, এম ডি অ্যান্ড সিইও, অ্যাক্সিস ব্যাংক, বললেন “স্পর্শ আমাদের সব উদ্যোগের কেন্দ্রে আছে। আমরা আমাদের গ্রাহকদের নিয়ে বুঁদ হয়ে থাকার উপরেই জোর দিয়ে চলেছি, আমাদের গ্রাহকদের প্রত্যেক দিন আনন্দ দিতে আমরা দায়বদ্ধ। এ শুধু এক সপ্তাহব্যাপী উদযাপন নয়, বরং আমরা যে সংস্কৃতি তৈরি করছি তা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা। এমন এক সংস্কৃতি যেখানে প্রত্যেকটা কথাবার্তাই মূল্যবোধ তৈরি করার এবং সত্যিকারের স্বতন্ত্র অভিজ্ঞতা জোগানোর সুযোগ। আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হল অ্যাক্সিস ব্যাংককে প্রত্যেক গ্রাহকের আর্থিক যাত্রার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী করে তোলা। এমন সঙ্গী যাকে চেনা যায় তার সহমর্মিতা, উদ্ভাবন এবং পরিষেবার উৎকর্ষ দিয়ে।”
