শুভাবরি ওয়েব ডেস্ক, ১৩ মে, কলকাতা :
পুর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি চালিয়ে ৪ জন গরু পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত ও আন্তঃজেলা পাচার রোধে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে পুলিশ সূত্রে জানা গেছে।

অন্যদিকে বিভিন্ন এলাকায় ভয় ও অশান্তির পরিবেশ সৃষ্টি করা তোলাবাজ ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে মোট ০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এভাবে পুর্ব বর্ধমান জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।